
এ উপমহাদেশে ইসলাম প্রসারে সবচেয়ে অগ্রগণ্য সুফিসাধক আতায়ে রাসূল, খাজা গরিবে নেওয়াজ, সুলতান-উল-হিন্দ, নুকতায়ে ইশ্ক ওয়া উলুম, আহলে সামা, বুরহানুল আশেকীন, সাহেবে নজরে কিমিয়া, শাম্মায়ে চিশতিয়া, সদরুল আউলিয়া, রওশন জমীর হযরত খাজা মঈনুদ্দিন চিশতি (র.)‒ ছিলেন একাধারে ধর্মপ্রচারক, আধ্যাত্মিক সাধক, একজন ফারসি কবি এবং চিশতিয়া তরিকার প্রাণ-প্রতিষ্ঠাতা।
উপমহাদেশে ইসলাম প্রচার-প্রসারে তাঁর ভূমিকা ব্যাপক। এই মহান ব্যক্তিত্বকে নিয়েই, সুফি সেন্টার ৮১৩ তম ওরশ উপলক্ষে নানামুখী কর্মসূচি গ্রহণ করেছে।