- This event has passed.
তাসাউফ অনলাইন কোর্স
Dec 7, 2024 @ 8:30 pm - 10:30 pm

তাযকিয়া, ইসলাহে নফস, ইহসান কিংবা তাসাওউফ- শব্দগুলো মুসলিম সমাজে খুবই পরিচিত। এগুলোর অর্থ ও উদ্দেশ্য একই।
শরীয়তের সব আমলেরই যাহেরী এবং বাতেনী দিক রয়েছে। বাতেনী বা অভ্যন্তরীণ দিক দেখা যায় না। এটি ব্যক্তির অন্তরের সঙ্গে সম্পর্কিত। মূলত এর ওপরই আমলের ফলাফল নির্ভর করে। এ জন্য অন্তরের পরিচর্যা করা-তাযকিয়া বা আত্মশুদ্ধি অর্জন করাকে প্রতিটি মুসলিমের জন্য ফরয করা হয়েছে। সঙ্গতকারণেই এর পথ ও পদ্ধতি জানা প্রয়োজন।
তা-সা-ও-উ-ফ। শব্দটা ভারি এবং কঠিন। শুনলেই আধ্যাত্মিকতা ভেসে ওঠে। মনে হয় এখনই আকাশে উড়াল দেব। বিষয়টা এত সহজ নয়। কঠিন বিষয় সহজ করে বলা কঠিন। অভিজ্ঞতার পথ-পরিক্রমাই তাসাওউফ।
সুতরাং তাসাওউফ বা আধ্যাত্মিকতাও এমন একটি অধ্যায়, যা ছাড়া ঈমান ও ইসলাম পরিপূর্ণ হতেই পারে না।
মূলত ইসলামের পুরোটাই আধ্যাত্মিকতার আবরণে ঢাকা। জাগতিক যা কিছু করা হয়, সবই এমন এক সত্তার সন্তুষ্টির জন্য, যার কোনো কিছুই আমাদের ইন্দ্রিয়গ্রাহ্য নয়।
সঠিক উপলব্ধি, অন্তরের বিচার-বিবেচনা ও পরিশেষে বিশ্বাস ও নির্ভরতা আমাদের এই সন্তুষ্টি তালাশে ব্যস্ত করে তোলে। ঈমান যতই বাড়ে, ততই তার সামনে সেই রাজ্যের পরিসর উন্মুক্ত হতে থাকে। সেটি অস্তিত্বহীন নয়, বরং সেটি উপলব্ধির রাজ্য। তাসাওউফের সঠিক দীক্ষা ছাড়া সে রাজ্যে ভ্রমণ সম্ভব নয়।
সুফিতত্ত্ব সম্বন্ধে আমাদের সমাজে নানা ভ্রান্ত ধারণার প্রচলন রয়েছে।
কিন্তু এই সুফিতত্ত্ব আসলে কী এবং কেনো? এ সকল প্রশ্নের জট খুলে দিতেই #তাসাউফ একাডেমিক কোর্স…
ধন্যবাদান্তে-
এডমিন প্যানেল
এডমিন প্যানেল
রাতব্যাপী সময়সূচি :
• রাত: ৮.৩০ মি. থেকে রাত ১০.৩০মি.
প্রয়োজনে :
01814-022483
01814-022481
01814-022483
01814-022481